কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ প্রাক্তনকে ক্ষমা করে দিন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সবার জীবনেই কোনো না কোনো সময় প্রেম আসে, তবে সবাই সে প্রেমে সফল হয় না। বরং ব্যর্থতার গল্পই বেশি শোনা যায়। সম্পর্ক ভেঙে গেলে বেশিরভাগ মানুষই প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ আর তীব্র ঘৃণা- যেন বুকের ওপর এক অনড় পাথর চাপা পড়ে থাকে। তার চেয়ে বরং যদি প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে কেমন হয়?

আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটির সূচনা হয়। মূল উদ্দেশ্য- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, ক্ষমা করা মানে অতীতকে অস্বীকার করা নয়; বরং নিজেকে মানসিকভাবে মুক্ত করার একটি উপায়। প্রাক্তনের প্রতি রাগ বা ঘৃণা ধরে রাখলে তা নিজেরই শান্তি নষ্ট করে।

আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’

এই দিনটি তাই শুধু প্রেমভাঙার গল্প নয়, বরং জীবনের নতুন শুরু করার প্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X