স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার

আসলেই কি বার্সায় আসবেন আলভারেজ? ছবি : সংগৃহীত
আসলেই কি বার্সায় আসবেন আলভারেজ? ছবি : সংগৃহীত

বার্সা সভাপতি জোয়ান লাপোর্তার চোখে-মুখে ইতিমধ্যেই ফুটে উঠেছে আগ্রহ, এখন বার্সেলোনার ড্রেসিংরুম থেকেও ভেসে এলো জুলিয়ান আলভারেজের নামে ডাক। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কাতালান ক্লাবের তরুণ মিডফিল্ডার মার্‌ক বার্নাল। বয়সে তরুণ হলেও তার এই সরাসরি আহ্বান যেন নতুন করে উসকে দিয়েছে বার্সার সঙ্গে আলভারেজের নাম জড়ানো গুঞ্জনকে।

স্প্যানিশ দৈনিক দিয়ারিও আরাকে দেওয়া সাক্ষাৎকারে বার্নাল বলেন, ‘যদি কোনো একজন খেলোয়াড়কে বার্সেলোনা দলে দেখতে চাই, তাহলে সেটা হবে জুলিয়ান আলভারেজ।’

বার্নালের এই মন্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে ফ্লিক-লাপোর্তার ট্রান্সফার পরিকল্পনায়। কারণ, ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অনেকদিন ধরেই বার্সেলোনার পরবর্তী প্রজন্মের প্রকল্পের আদর্শ মানিয়ে নেওয়া খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন বার্সার লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে, যেখানে তার সঙ্গে ক্লাবের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। শর্ত অনুযায়ী তার বাইআউট ক্লজ নির্ধারিত আছে ৫০০ মিলিয়ন ইউরোতে। তবে কাতালান সংবাদমাধ্যমগুলোর দাবি, লাপোর্তা বোর্ড আগামী গ্রীষ্মেই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে।

এরই মধ্যে রবার্ট লেওয়ানডভোস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পোলিশ তারকার চুক্তি শেষ হচ্ছে ২০২৬ সালে, আর সৌদি ক্লাবগুলো তাকে দলে টানতে মরিয়া। এমন পরিস্থিতিতে জুলিয়ান আলভারেজকে ভবিষ্যৎ ফরোয়ার্ড লাইন শক্তিশালী করার সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে কাতালানরা।

বার্নালের অনুরোধে বার্সার ভেতরে আলোচনার গতি কিছুটা বেড়েছে বলেই মনে করছেন ক্লাব সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, ২০২৬ সালের গ্রীষ্মের জানালায় লাপোর্তার বোর্ড সত্যিই কি এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X