কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্ধারিত সময়ের আগেই পুলিশি বাধা অতিক্রম করে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছে বেশ কিছু মানুষ। ঢুকে পড়া এসব মানুষ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। আজ বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে এর আগেই শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন শতাধিক ‘জুলাই যোদ্ধারা’। যদিও তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সেখান থেকে বের করে আনার চেষ্টায় রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) ফজলুর রহমান দুপুর সারে ১২টায় কালবেলাকে বলেন, সকালে তারা পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানস্থলে ঢুকে পরে। জুলাই সনদে জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি নিয়ে তারা এসেছে। এখন পুলিশের বাধা অতিক্রম করে তারা অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে বসে পড়েছেন। আমরা তাদের সেখান থেকে আপাতত সরে যেতে বলছি। এসব নিয়ে নেগোসিয়েশন (সমঝোতা) হচ্ছে তাদের সঙ্গে পুলিশের।

বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে দেখা গেছে, অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে রয়েছেন জুলাই যোদ্ধারা। এরপর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ছাড়া জুলাই যোদ্ধারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X