কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব আগের চেয়ে কি আলাদা লাগছে, জেনে নিন কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত কয়েক দিনে কি ইউটিউবকে কিছুটা আলাদা মনে হচ্ছে? যদি তাই হয়, তাহলে সেটা মোটেও আপনার ভুল ধারণা নয়, বাস্তবেই ইউটিউব তাদের ভিডিও প্লেয়ারকে নতুন করে সাজিয়েছে।

গুগলের মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ, আধুনিক ও আনন্দদায়ক করতে ভিডিও প্লেয়ারকে ‘ক্লিন ও স্মার্ট’ রূপে আনা হয়েছে। নতুন ডিজাইনে কন্ট্রোল বাটনগুলোকে আপডেট করা হয়েছে, যুক্ত করা হয়েছে আকর্ষণীয় নতুন আইকন। এটি ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও ব্যবহারবান্ধব করবে।

ইউটিউব জানায়, এসব পরিবর্তনের পরীক্ষা-নিরীক্ষা ২০২৫ সালের শুরুর দিক থেকেই চলছিল। সম্প্রতি প্রকাশিত একটি স্ক্রিনশটে নতুন ভিডিও প্লেয়ারের ডিজাইনও দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গোলাকার ও ভাসমান বাটনগুলো, যা আগে কখনো দেখা যায়নি।

কোম্পানির দাবি, নতুন এই ভিডিও প্লেয়ার শুধু মোবাইল বা ওয়েব নয়, টিভি ডিভাইসেও ব্যবহার করা যাবে।

এতেই শেষ নয়, ইউটিউব আরও কিছু নতুন ফিচার যোগ করছে। এর মধ্যে অন্যতম হলো ‘স্ট্রাকচার্ড কমেন্ট রিপ্লাই সিস্টেম’, যা কমেন্টের উত্তর দিতে নতুন ধরনের অভিজ্ঞতা এনে দেবে। পাশাপাশি কিছু ভিডিওতে লাইক বাটন ক্লিক করলে ডায়নামিক অ্যানিমেশন দেখা যাবে, যা ভিডিও দেখাকে আরও ইন্টারেকটিভ ও উপভোগ্য করে তুলবে।

সব মিলিয়ে ইউটিউবের এই নতুন আপডেট শুধু ডিজাইনে নয়, ব্যবহারকারীর প্রতিটি ক্লিক ও দেখার মুহূর্তে নতুনত্ব এনে দিচ্ছে।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X