স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

শহীদ চান্দু স্টেডিয়াম। পুরোনো ছবি
শহীদ চান্দু স্টেডিয়াম। পুরোনো ছবি

দীর্ঘ নীরবতার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রায় ১৬ বছর পর আবার ব্যাট–বলের শব্দে মুখর হতে চলেছে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ভেন্যু। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ আয়োজনের মধ্য দিয়ে ফিরছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটের আমেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, আর শেষ তিনটি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

বিসিবির ঘোষিত সময়সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল ২০ অক্টোবর ঢাকায় পৌঁছাবে এবং সেদিনই যাবে বগুড়ায়। এরপর ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে হবে প্রথম দুটি ম্যাচ। বাকি তিনটি ম্যাচ রাজশাহীতে যথাক্রমে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১০ নভেম্বর দেশে ফিরবে আফগান যুব দল।

শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর। এনামুল হক বিজয়, মুমিনুল হক ও সাব্বির রহমানদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল সেদিন মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলের।

এরপর ২০১০ সালের মে মাসে সর্বশেষ বিদেশি দল হিসেবে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল এসেছিল এখানে বিসিবি একাডেমির বিপক্ষে ৫০ ওভারের দুটি ম্যাচ খেলতে। এরপর প্রায় দেড় দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটবিহীন ছিল এই স্টেডিয়াম।

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের জন্য এটি হবে বাংলাদেশের পঞ্চম সফর। তারা প্রথমবার বাংলাদেশে এসেছিল ২০১৬ সালের যুব বিশ্বকাপ খেলতে। এরপর ২০১৭ ও ২০২১ সালে দুটি দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০১৮ সালে যুব এশিয়া কাপে অংশ নেয় তারা।

দীর্ঘ বিরতির পর বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় উত্তরবঙ্গের ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন উৎসবের আমেজ। একসময় এনামুল, মুমিনুল, সাব্বিরদের উত্থানের সাক্ষী থাকা এই মাঠ আবারও নতুন প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলার মঞ্চ হতে যাচ্ছে — যা বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে বগুড়ার গর্ব পুনরুদ্ধারের এক নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X