মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

এক গরু থেকে কোটিপতি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামে নিজের গরুর পাল নিয়ে চলছেন বিমল প্রামাণিক। ছবি : কালবেলা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামে নিজের গরুর পাল নিয়ে চলছেন বিমল প্রামাণিক। ছবি : কালবেলা

ঝিনাইদহের হতদরিদ্র বিমল প্রামাণিক একটি গাভি থেকে শুরু করে আজ কোটিপতি হয়েছেন। তিনি গরু ও দুধ বিক্রি করে তৈরি করেছেন দুটি ফ্ল্যাট বাড়ি, কিনেছেন জমি এবং দুই ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। ৩০ বছর ধরে গরু লালন-পালন করে তিনি এখন সফল খামারি।

আর প্রাণিসম্পদ বিভাগ বলছে, গরুভক্ত এ খামারি কোনো উৎপাদন খরচ ছাড়াই হয়েছেন সফল খামারি। বিমল প্রামাণিকের খামার চলছে বর্তমানে ছোট-বড় ৪৫টি গরু নিয়ে।

সূত্র মতে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছয়খাদা গ্রামের হতদরিদ্র কৃষক বিমল প্রামাণিক। ৩০ বছর আগে একটি গাভি পালন শুরু করে আজ তিনি ছোট-বড় ৪৫টি গরুর মালিক। গড়ে তুলেছেন গরুর খামার। তিনি গরু ও দুধ বিক্রি করে গ্রামে তৈরি করেছেন দুটি ফ্ল্যাট বাড়ি, ক্রয় করেছেন ৬ বিঘা জমি। তার দুই ছেলে ননী বিশ্বাস ও প্রলব বিশ্বাসকে পাঠিয়েছেন বিদেশে। তার মাঠের ধান, দুধ-গোবর বিক্রি করে সংসার চলে যায়। এলাকায় তার দেখাদেখি অনেকেই ছোট-বড় খামার গড়ে তুলেছেন।

বিমল প্রামাণিক জানান, প্রতিদিন সকালে বাড়ি থেকে গরুগুলো মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান। ঝড়-বৃষ্টি উপক্ষো করে গরুগুলো সারিবদ্ধভাবে আবার সন্ধ্যায় বাড়ি নিয়ে আসেন। গরু লালন-পালন করা তার নেশা। স্ত্রী পদ্মা রানী, মেয়ে চন্দনা ও নাতি-নাতনি নিয়ে তাদের সংসার। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই গরু পালন করে যেতে চান।

স্থানীয় রইস উদ্দিন, রিনা খাতুন ও আফজাল হোসেন জানান, বিমল প্রামাণিক একটি গরু থেকে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। গরু ও দুধ বিক্রি করেই বাড়ি, জমি কিনেছেন। বর্তমানে তার দেখাদেখি অনেকেই গরু পালন শুরু করেছেন।

খামারির মেয়ে চন্দনা বিশ্বাস জানান, গরু বিক্রি করে আমার বিয়ে দিয়েছে। আর দুই ভাইকে বিদেশ পাঠানোসহ বাড়ি ও জমি কিনেছে। আমার বাবার দেখাদেখি অনেকেই গড়ে তুলেছেন গরুর খামার। তারা বাবাকে সবসময় গরু পালনে সহযোগিতা করে থাকেন।

এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার ব্যানার্জি জানান, গরু লালন-পালন করে বিমল প্রামাণিক তার জীবন পাল্টে ফেলেছেন। তিনি জীবনসংগ্রামী মানুষ, গরুর পাল নিয়ে মাঠে খাবার খাওয়ান। তার কোনো উৎপাদন খরচ নেই। প্রাণিসম্পদ বিভাগ তার সার্বিক খোঁজ ও পরামর্শ দিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X