কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:২৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

মায়ের কিডনিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মেয়ে

মায়ের কিডনিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মেয়ে

মেয়েকে বাঁচাতে কিডনি দিয়েছেন মা। এরপর দুজনই সুস্থ হয়ে ওঠেন। আগস্টের প্রথম দিনে বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে মায়ের কিডনি মেয়ের দেহে প্রতিস্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে মা ও মেয়েকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং কেক কেটে বিদায় জানানো হয়। হাসপাতালের পক্ষ থেকে তাদের হাতে ওষুধ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, আজকে আমাদের অন্যরকম দিন। আমাদের সামনে কিডনি দাতা মা ও গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছেন। এমন হাসিমাখা মুখ সব রোগীর ক্ষেত্রে দেখতে চাই।

তিনি বলেন, মানুষ বিদেশ যায় ক্যান্সার, ইনফার্টিলিটি জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কপিক, স্টেমসেল থেরাপি, রোবটিক সার্জারি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। আমরা এসব চিকিৎসা সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু করতে চাই।

হাসপাতাল সূত্র জানায়, ফরিদপুরের ১৭ বছরের শ্রাবণী দীর্ঘদিন ধরে কিডনি বিকল হয়ে অসুস্থ ছিল। মা মনোয়ারা মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন। নিজের একটি কিডনি মেয়েকে দান করার সম্মতি প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে গত ১ আগস্ট কিডনি প্রতিস্থাপন করা হয়।

কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান দুলাল। অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ডিন দেবব্রত বণিক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেবাশীষ বণিক, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফরোজা বেগম, ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের অধ্যাপক তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ফারুক হোসেনসহ ৩১ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১০

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১১

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১২

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৩

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৪

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

১৫

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

১৬

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

১৭

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

১৮

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১৯

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

২০
X