আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ

রেস্তোরাঁ নয়, যেন বিয়েবাড়ি!

রেস্তোরাঁ নয়, যেন বিয়েবাড়ি!
নারায়ণগঞ্জে বিয়েবাড়ির আদলে প্যান্ডেল সাজিয়ে বিরিয়ানি পরিবেশন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দরে বিয়েবাড়ির আদলে প্যান্ডেল সাজিয়ে বিরিয়ানি বিক্রি করছেন আসলাম মিয়া। গরুর মাংসের বিরিয়ানির অতুলনীয় স্বাদের কারণে সবসময় ‘আসলাম বিরিয়ানি হাউস’ রেস্তোরাঁয় ভিড় থাকে। এ কারণে ক্রেতাদের বাড়তি চাপ সামলাতে রেস্তোরাঁর পাশে শামিয়ানা ও প্যান্ডেল সাজিয়ে চেয়ার-টেবিলে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে, যা দেখে রীতিমতো বিয়েবাড়ির খাবারের মতো মনে হবে। গত সোমবার বিকেলে বন্দর উপজেলার বুরুন্দি এলাকায় আসলাম মিয়া বিরিয়ানির দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, ‘বিয়েবাড়ির মতো করে শামিয়ানা ও প্যান্ডেল সাজিয়ে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। দূরদূরান্ত থেকে দলবেঁধে মানুষ এসে চেয়ার-টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে। প্যান্ডেলের পাশে চুলোয় ডেগ বসিয়ে একের পর এক বিরিয়ানি রান্না হচ্ছে। এর পাশেই ‘আসলাম বিরিয়ানি হাউস’ নামের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মূলত সেখান থেকে ফুল প্লেট বিরিয়ানি ৩০০ টাকা, হাফ প্লেট বিরিয়ানি ২০০ টাকা এবং কোয়াটার প্লেট বিরিয়ানি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে সালাদ দেওয়া হচ্ছে। দূরদূরান্ত থেকে বিরিয়ানি খেতে আসা লোকজন বেশ আয়েশ করে প্যান্ডেলে বসে বিরিয়ানি খাচ্ছে।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ থেকে বিরিয়ানি খেতে এসেছেন সেলিম আহমেদ ডালিম। তিনি বলেন, ‘গ্রামীণ পরিবেশে ও বিয়েবাড়ির মতো প্যান্ডেল সাজিয়ে বুরুন্দির বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। যে কেউ এই আয়োজন দেখলে মনে করবে বিয়েবাড়ির খাবারের আয়োজন। সে কারণে এটা বেশ আনকমন মনে হয়েছে। এ ছাড়া খাবারটি স্বাদে বেশ অতুলনীয় ও সুস্বাদু। এতে চারদিকে বেশ সাড়া পড়েছে। অনেক লোক দূরদূরান্ত থেকে এখানে রিরিয়ানি খেতে আসে।

শহরের সৈয়দপুর এলাকা থেকে বিরিয়ানি খেতে এসেছেন জিহাদ হোসেন। তিনি বলেন, বিরিয়ানির খাবারের স্বাদ অনেক ভালো। প্রতি প্লেটে ১৫-১৬টি মাংসের টুকরো দেওয়া হয়। খাবারের পরিমাণও অনেকে বেশি। এক প্লেট খাবার খেলে একজন মানুষের পেট ভরে যাবে।

প্যান্ডেলের ভেতরে চেয়ার ফাঁকা না পেয়ে পাশের একটি অটোরিকশায় বসে বিরিয়ানি খাচ্ছেন ইয়াজ আহমেদ। তিনি বলেন, ২০০ টাকার মধ্যে খুব ভালো বিরিয়ানি খেতে পারছি। তা ছাড়া স্বাদের দিক থেকে খুব ভালো। সে কারণে সুদূর মেঘনা থেকে এই বন্দরে বিরিয়ানি খেতে এসেছি। বিরিয়ানির দোকান ও পাশের প্যান্ডেলে বসার সুযোগ না পেয়ে অটোরিকশায় বসে বিরিয়ানি খাচ্ছি।

বিরিয়ানি তৈরির বাবুর্চি মো. সামসুদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠানের মালিক ও প্রধান বাবুর্চি আসলাম ভাইয়ের হাতে ‘জোস’ রয়েছে। তার হাতে তৈরি খাবার বেশ সুস্বাদু হয়। আর বিরিয়ানি তৈরিতে স্বাভাবিক সব মসলা ব্যবহার করা হয়। এখানে ব্যতিক্রম কিছু নেই। সকাল ৬টা থেকে রান্নার কাজ শুরু হয়ে বিকেল পর্যন্ত রান্নার কাজ চলে।

‘আসলাম বিরিয়ানি হাউস’-এর মালিক ও বাবুর্চি আসলাম মিয়া বলেন, আমার দোকানে খাবারের স্বাদ ও মান ভালো হওয়ায় সবসময় ক্রেতাদের ভিড় থাকে। ক্রেতাদের চাপ বেশি থাকায় দোকানের পাশে শামিয়ানা ও প্যান্ডেল টানিয়ে চেয়ার-টেবিলে খাবার পরিবেশন করা হয়। কেউ সরাসরি এসে বসে খায় আবার কেউ পার্সেল নিয়ে যায়।

তিনি বলেন, প্রতিদিন ৫-৭ ডেগ বিরিয়ানি রান্না করে বিক্রি করা হয়। ছোট ডেগের মধ্যে ৩৫ কেজি গরুর মাংস ও ২২ কেজি বিরিয়ানির চাল এবং বড় ডেগে ৪০ কেজি গরুর মাংস ও ২৩ কেজি চাল দিয়ে রান্না করা হয়। প্রতিদিন ৪-৫ মণ গরুর মাংসের প্রয়োজন হয়। তিনজন বাবুর্চি ও ৯ জন স্টাফ প্রতিদিন সকাল ৬টায় গরুর মাংস কাটা থেকে শুরু করে বিরিয়ানি রান্নার সব কার্যক্রম ক্রেতাদের সামনে সম্পন্ন করে। মানসম্মত সব উপদান দিয়ে সুস্বাদু বিরিয়ানি দিয়ে তৈরি করা হয়। যে কারণে ক্রেতাদের ভিড় বেশি থাকে।

তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকার বিরিয়ানি বেচা বিক্রি হয়। ১৯৯৮ সাল থেকে বিরিয়ানির ব্যবসা শুরু করেছি। ওই সময় মাত্র তিন কেজি চালের বিরিয়ানি প্রতিদিন বিক্রি করা হতো। আর এখন সেই পরিমাণ অনেক বেড়ে গেছে। সীমিত লাভে বিরিয়ানি বিক্রি করায় ক্রেতাদের ভিড় সব সময় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১০

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১১

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১২

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৩

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৪

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৫

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৬

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৭

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১৮

আয়ারল্যান্ডের কাছে হার / ১৬ সিরিজ অপরাজিত থাকার জয়রথ থামল ভারতের

১৯

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

২০
X