মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ
জনবল সংকটে ধুঁকছে চিকিৎসালয়

হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্র

ঝিনাইদহ
হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্র

প্রতিটি তিনতলা ভবন আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত, বসানো হয়েছে শয্যা, রয়েছে চিকিৎসক ও স্টাফদের জন্য ডরমিটরি। এমনকি বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প ব্যবস্থায় চালু রয়েছে জেনারেটরও। গর্ভবতী মায়েদের সিজার এবং নবজাতকের চিকিৎসার জন্য নির্মিত এসব হাসপাতাল এখন জনবল সংকটে পরিত্যক্ত হয়ে পড়েছে। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার হাজার হাজার হতদরিদ্র মানুষ।

এমনই দশা ঝিনাইদহ জেলার ৪টি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এসব হাসপাতাল নির্মাণে প্রতিটিতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। ২০১৮ সালে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজও সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

জেলার শৈলকুপা উপজেলার প্রত্যন্ত গ্রাম দুধসর, সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা, কালীগঞ্জ পৌরসভা এবং শৈলকুপার কাঁচেরকোল গ্রামে নির্মিত এই হাসপাতালগুলো বছরের পর বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। হাসপাতাল ভবনগুলোর কাঠামো নিখুঁত, রয়েছে চিকিৎসকের চেম্বার,

নার্স রুম, ফার্মেসি, ল্যাব, কাউন্সেলিং রুম, ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও অন্যান্য সহায়ক কক্ষ। কিন্তু এসব সুবিধা থাকলেও জনবল না থাকায় সেখানে কোনো চিকিৎসা কার্যক্রমই পরিচালিত হচ্ছে না।

বর্তমানে এসব ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে নেই চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, আয়া, এমনকি নৈশপ্রহরীও। ওষুধেরও চরম সংকট রয়েছে। শুধু সীমিত কিছু জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ ছাড়া কোনো দৃশ্যমান স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু নেই।

হাসপাতালে সেবা নিতে আসা রহিমা বেগম, রিনা বেগম, চম্পা বেগমসহ স্থানীয় নারীরা জানান, উদ্বোধনের পর তারা বহু আশা নিয়ে এলেও এখানে চিকিৎসক নেই, ওষুধ নেই, রোগী ভর্তি বা অপারেশন করার কোনো সুযোগ নেই। ফলে বিপদের সময় পরিবার নিয়ে ছুটতে হয় জেলা সদর হাসপাতালে কিংবা ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে। এতে ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে হয় পরিবারগুলোকে। এমনকি সময় মতো সেবা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম বলেন, ‘২০১৮ সালে হাসপাতালগুলো উদ্বোধন হলেও জনবল সংকটে সেগুলো এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে স্থানীয় ব্যবস্থাপনায় সীমিত আকারে চালু রয়েছে, তবে পুরোদমে কার্যক্রম শুরু করার মতো অবস্থা এখনো হয়নি।’

এত বড় অবকাঠামো ও সরকারি বিনিয়োগ সত্ত্বেও কার্যকর চিকিৎসাসেবা না থাকায় হতাশ স্থানীয় জনগণ। তারা দ্রুত এসব হাসপাতালে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

ফরিদপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

১০

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১১

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

১২

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

১৩

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপ্পে

১৪

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

১৫

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

১৭

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

১৮

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

১৯

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

২০
X