ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ আ.লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় দুলাল বিশ্বাসের

ঝিনাইদহ আ.লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় দুলাল বিশ্বাসের

আগামী জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল আবাইপুরের পাঁচপাখিয়া গ্রামে নিজের বাড়িতে এ মতবিনিময় সভা করেন। এ সময় ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দ্দার, সাবেক জেলা পরিষদ সদস্য রেজাউল খান প্রমুখ।

নেতাকর্মীরা জানান, শৈলকুপায় দীর্ঘদিনের সামাজিক কোন্দল ও প্রতিপক্ষের আধিপত্যের জেরে সহিংসতায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এ জন্য বর্তমান সাংসদ আব্দুল হাই নিজের দায় এড়াতে পারেন না। গোটা দেশে উন্নয়ন হলেও শৈলকুপাতে তেমন কোনো দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগেনি। গত শুক্রবারও গোলকনগর গ্রামে এমপি সমর্থিতদের হামলায় আবু সাঈদ বিশ্বাস নামের দুলাল বিশ্বাসের সমর্থক এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় নজরুল ইসলাম দুলাল বলেন, আপনারা ইউনিয়নে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরবেন। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে বলবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে দলের পক্ষে কাজ করুন। আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনাদের জন্যই বছরের পর বছর এলাকায় কাজ করছি এবং ভবিষ্যতেও করব।

এদিকে, শৈলকুপায় নিহত আওয়ামী লীগ কর্মী আবু সাঈদ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। গতকাল গোলকনগর ঈদগাহ ময়দানে সাঈদের জানাজা শেষে তার পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় নজরুল ইসলাম দুলাল বলেন, তার মতো এক ত্যাগী কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা আমাকে ব্যথিত করেছে। সাঈদের সন্তানদের লেখাপড়াসহ পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

সে সময় ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা এবং শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১০

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১১

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১২

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৩

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৪

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৫

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৬

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৮

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৯

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

২০
X