রুবেল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ
ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি ব্রিজ ভেঙে দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রাসহ কারুশিল্পের দর্শনার্থীরা। তাদরে দাবি, দ্রুত ব্রিজ দুটি সংস্কার করা হোক। স্থানীয়রা জানান, সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্ধ খালের ব্রিজ এবং সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকার ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকাবাসী, পর্যটক, হাসপাতালের রোগীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার মহাসড়কের পাশে চৈতী কম্পোজিট লিমিটেড থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ২ নম্বর ফটকের রাস্তা সংস্কারে ২০১৪ সালে সিআরডিপি প্রকল্পের আওতায় দরপত্র দেওয়া হয়। এ ছাড়া টিপুর্দি মধুমতী ফিলিং স্টেশন থেকে জাদুগরের ১ নম্বর ফটক পর্যন্ত রাস্তা, ড্রেন নির্মাণ ও একটি সেতু নির্মাণের জন্য ৭ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দরপত্রে সড়কের ছাপেরবন্ধ খালের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও প্রক্রিয়ার আওতায় আনা হয়নি। ফলে দীর্ঘ ১০ বছরেও এ ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়নি। ওই সময়ে পৌর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এ ব্রিজের মাঝে গর্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ অংশে সিমেন্ট-সুরকি দিয়ে ঢেকে দেয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পৌর কর্তৃপক্ষ এক সপ্তাহ ধরে বাঁশ দিয়ে

প্রতিবন্ধক বানিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে স্থানীদের চলাচলের জন্য বাঁশ সরিয়ে নিয়ে গেলে বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। পৌরসভার গোয়ালদী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে ছাপেরবন্ধ এলাকার ব্রিজটি দীর্ঘদিন ধরে নির্মাণ করা সম্ভব হয়নি। দ্রুত এ ব্রিজটি নির্মাণ করে পর্যটক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানাই। ছাপেরবন্ধ গ্রামের বাসিন্দা এরশাদ হোসাইন বলেন, ভেঙে যাওয়ার ১০ বছরেও ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে এ এলাকার মানুষ অনেক পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে। এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই।

অন্যদিকে, সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া-আমগাঁও খালের ওপর নির্মিত বরগাঁও এলাকার ব্রিজ ভেঙে দীর্ঘদিন যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি তাদের। স্থানীয়রা বলেন, বরগাঁও এলাকায় খালের ওপর প্রায় ৫০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তা ভেঙে যায়। ব্রিজের রেলিং-পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এ সড়কে চলাচলরত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিকসহ লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। দুই কিলোমিটার এলাকা ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

সাদিপুরের দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, বরগাঁও এলাকার ব্রিজটির মধ্যাংশ ভেঙে যাওয়ার কারণে স্কুলে আসা-যাওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তা ছাড়া এ ব্রিজের যান চলাচল বন্ধ রয়েছে। তিনি ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানাচ্ছি।

সোনারগাঁ পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ছাপেরবন্ধ ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ। সংস্কার করে কোনো লাভ হবে না। এখানে নতুন ব্রিজ নির্মাণেরও ফান্ড নেই। উপজেলা এলজিইডির প্রকৌশলী আলমগীর হোসেন চৌধুরী বলেন, বরগাঁও এলাকার ব্রিজটি ভেঙে যান চলাচল বন্ধ থাকার খবর পেয়ে সেখানে সহকারী প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X