বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইউএনওর হাত ধরে সাভারে উন্নয়নের ছোঁয়া

ইউএনওর হাত ধরে সাভারে উন্নয়নের ছোঁয়া

ঢাকার পাশের শিল্পাঞ্চল সাভার। গুরুত্বপূর্ণ এই জনপদের চিত্র নানা কারণে বদলে যাচ্ছে। দূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান, রাস্তা-ঘাটের সংস্কার ও উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধিসহ নানা পদক্ষেপে আসছে এসব পরিবর্তন। পাশাপাশি মানবিক বিভিন্ন কর্মকাণ্ডেও এলাকার অসহায় মানুষের মধ্যে এসেছে স্বস্তি। আর এসব পদক্ষেপের নেপথ্যে মূল ভূমিকা রেখে চলেছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।

গত বছরের ৮ সেপ্টেম্বর সাভারের ইউএনওর দায়িত্ব নেন তিনি। এ দায়িত্বে এসে একের পর এক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন। সাভার উপজেলা-পৌরসভা এলাকায় প্রায় ৫০০ রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার করায় স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। পৌরসভার যানবাহনের জন্য পার্কিং সেড এবং ৬৩৫টি ওয়েস্ট বাসকেট বিতরণ, নন-মটরাইজড ভ্যান ও ডিপিপি প্রণয়ন করে বর্জ্য অপসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবু বকর সরকার রাজস্ব আহরণেও এনেছেন স্বচ্ছতা। শিক্ষার মানোন্নয়নেও ইউএনওর পদক্ষেপ প্রশংসনীয়। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে তিনি ছিলেন কঠোর। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। স্থানীয় কলেজশিক্ষার্থী তানজিলা বলেন, ‘ক্রীড়ায় অংশগ্রহণে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে প্রশাসন।’

অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেও পিছপা হননি ইউএনও। লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ১৪৪টি সাবমার্সিবল টিউবওয়েল বিতরণ, বেদে সম্প্রদায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও সরকারি উপহার প্রদান করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান মিলিয়ে ২১৭টি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে সরকারি অনুদান।

জুলাই শহীদদের কবরস্থান সংরক্ষণ, তাদের স্মরণে রাবার স্ট্যাম নির্মাণ এবং কর্ণপাড়া খাল খননে আবু বকর সরকারের উদ্যোগ স্থানীয় ইতিহাস ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শৃঙ্খলা রক্ষায় ইউএনওর ভূমিকা চোখে পড়ার মতো। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি নির্দেশনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে। পরিবেশ রক্ষায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল নজরকাড়া। পাশাপাশি উপজেলা পরিষদ মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন, মডেল মসজিদে ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন এবং পাবলিক লাইব্রেরি সংস্কারের মাধ্যমে সাভারের অবকাঠামোয় যোগ করেছেন নতুন মাত্রা।

সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ‘উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগও যে সমান্তরালে চলছে, এটি সত্যিই প্রশংসনীয়।’

জামায়াতে ইসলামির ঢাকা জেলার সেক্রেটারি মো. আফজাল হোসাইন বলেন, ‘ইউএনও মহোদয় তার কাছে আসা সেবাপ্রত্যাশীদের কথা শুনেন, বুঝেন এবং সাধ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করেন।’

সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ‘দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেন ইউএনও। হাইকোর্টের নির্দেশে অবৈধ ৩২টি ইটভাটা ভেঙে দেন তিনি। পাশাপাশি ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ শিসা ফ্যাক্টরি বন্ধ এবং মাটি কাটার ভেকু অপসারণ করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X