নড়াইল ও কালিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

আল্পনা হল এখন ‘মার্কাজ মসজিদ’

নড়াইলের কালিয়া
আল্পনা হল এখন ‘মার্কাজ মসজিদ’। ছবি : কালবেলা
আল্পনা হল এখন ‘মার্কাজ মসজিদ’। ছবি : কালবেলা

নড়াইলের কালিয়ায় বন্ধ হয়ে যাওয়া একসময়ের সুখ্যাত ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনের সামনে টাঙানো হয়েছে ‘কালিয়া উপজেলা তাবলিগি মার্কাজ মসজিদ’ নামে একটি ব্যানার। গত বুধবার দুপুরের দিকে ব্যানারটি টানিয়েছেন ‘আলমী শুরায়ী নেজাম’ নামে একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করছেন তারা।

কালিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ওই ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। কয়েক বছর পর সেটি ইজারা নিয়ে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল চালু করেন এক ব্যক্তি। তবে প্রায় ২০ বছর আগে ওই সিনেমা হল বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভবনটি আর ব্যবহার হয়নি।

কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে এটি আমরা প্রশাসনের কাছ থেকে বার্ষিক ৪ হাজার টাকা মূল্যে ইজারা নিয়েছি। ভবনটা জরাজীর্ণ হলেও যতটুকু সম্ভব আমরা ব্যবহারযোগ্য করব, সেই লক্ষ্যে কাজ চলছে।’

তিনি আরও বলেন, এখানে ‘তাবলিগি মার্কাজ মসজিদ’ চালু করা হয়েছে। বিভিন্ন দেশ ও ঢাকার কাকরাইল থেকে কালিয়ায় যে তাবলিগ জামাতগুলো আসবে, তারা প্রথমে এখানে আসবেন। পরে স্থানীয় তাবলিগ জামাতের সাথিদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন মসজিদে যাবেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বলেন, এটি একটি ভেস্টেড প্রোপার্টি (অর্পিত সম্পত্তি)। অর্পিত সম্পত্তি প্রতি বছরই ইজারা দেওয়া হয়। একসময় এটি সিনেমা হল কর্তৃপক্ষ ইজারা নিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে গেলে গত ২০ বছর এটি আর ইজারা হয়নি। ফলে ওই জায়গাটা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এজন্য সরকারি সম্পত্তি দখলে রাখা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে আমরা এটিকে ইজারা দিয়েছি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X