কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে থাকা একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ তীব্রগতিতে গ্যাস বের হয়ে পাশের চায়ের দোকানের আগুনে লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা–দোকানদার আলী হোসেন, গ্রাহক সফিকুল ইসলাম এবং শামীম আহমেদ দগ্ধ হন। এ ঘটনায় দোকানের কিছু মালামাল ও সাইনবোর্ডও পুড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন রায়হান বলেন, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তথ্য পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে যেতাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X