কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৫ দল

রাজনীতি
নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৫ দল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫টি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে।

আর বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

এর আগে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। তার মধ্যে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ; ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগসহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়ে গেছে।

এরই মধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই তিন দিনের কর্মসূচি পালন করেছে সাতটি রাজনৈতিক দল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ সকালে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাসান জুনাইদ জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

১০

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৩

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৪

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৫

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৭

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৮

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৯

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

২০
X