কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল। এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন কোনো পথ বেছে নেবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুপক্ষই কি একই অবস্থানে রয়েছে, এমন প্রশ্নের জবাবে ফিদান বলেন, এ ক্ষেত্রে ইসরায়েলই বিশেষভাবে এমন সুযোগের দিকে তাকিয়ে আছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডে এ তথ্য জানিয়েছে।

ফিদান আরও জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এসব উদ্বেগের কথা ভাগাভাগি করেছেন। তার ভাষায়, একজন বন্ধু হিসেবে তিনি পুরো প্রক্রিয়া নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ বন্ধু অনেক সময় কঠিন সত্যও বলে থাকে।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, তুরস্ক ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন, শত্রুপক্ষের যেকোনো হামলাকে তেহরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাকর বক্তব্যের ধারাবাহিকতায় এ মন্তব্য এসেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর একটি বড় বহর পাঠানো হয়েছে। আগের সপ্তাহে ইরানবিরোধী কড়া অবস্থান থেকে কিছুটা সরে আসার পর আবারও তার বক্তব্যে উত্তেজনা বাড়ে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তিনি জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

ইরানি কর্মকর্তার ভাষায়, সীমিত বা পূর্ণমাত্রার যে কোনো ধরনের হামলা হলে সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং তার জবাব হবে সবচেয়ে কঠিন উপায়ে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X