ইউসুফ আরেফিন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

সব সড়ক এসে মিলেছিল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে

তারেক রহমানকে সংবর্ধনা
সব সড়ক এসে মিলেছিল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে

দীর্ঘ ১৭ বছর পর ফিরলেন মাতৃভূমিতে! এক মহাকাব্যের জন্ম দিলেন। ফেরার উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজেই। ফেসবুকে লিখেছেন, ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে! বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে লন্ডনের নির্বাসিত জীবনের ইতি টেনে প্রত্যাবর্তনের ইতিহাস লিখলেন। পেলেন লাখ-লাখ জনতার বীরোচিত সংবর্ধনা। সংবর্ধনা মঞ্চ ঘিরে শত শত মিছিল গেছে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, যা সচরাচর ৩০০ ফিট নামে পরিচিত। যেন সব সড়ক মিলেছে সেখানে!

বলছি তারেক রহমানের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কবে ফিরবেন, নাকি ফিরবেন না—এসব নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র। ২০০৮ সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে ব্যাপক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে আসামি করে কারাদণ্ড দেওয়া হয়।

একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখার নানা অপচেষ্টা করেছে পতিত আওয়ামী লীগ সরকার; কিন্তু তিনি নির্বাসিত কঠিন জীবনযাপনের মধ্যেও নেতৃত্ব দিয়ে বিএনপিকে এগিয়ে এনেছেন। দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি বলছে, তারেকের নেতৃত্বাধীন সেই বিএনপি এখন ক্ষমতার পথে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক জল গড়িয়েছে। তার বিরোধী পক্ষের দলগুলো এমনও প্রচার করেছে, তিনি আর দেশে ফিরবেন না। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়, দেশের পরিস্থিতি বুঝে সময়-সুযোগ করেই দেশে ফিরবেন তারেক রহমান। অবশেষে গতকাল তিনি ফিরেছেন। ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের স্বস্তির সাগরে ভাসিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে সংবর্ধনা দেয় বিএনপি। সংবর্ধনা মঞ্চ ঘিরে লাখ-লাখ জনতার মিছিল যায় পূর্বাচলে। রাজধানীর সব পথ গিয়ে মিলেছে সেখানে। সড়কে সড়কে মিছিল, মিছিলে মিছিলে বিএনপি ও দেশের নামে স্লোগানে ভেসেছে সংবর্ধনা অনুষ্ঠান।

সরেজমিন দেখা যায়, রাজধানীর সব সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। তারা সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। মিছিলের পর মিছিলে ৩০০ ফিটের আশপাশে সব সড়কই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতঃপর দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৩টা ৫০ মিনিটে সংবর্ধনা মঞ্চে ওঠেন লাখ লাখ কর্মী-সমর্থকের প্রিয় নেতা তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে বললেন, উই হ্যাভ অ্যা প্ল্যান। কী তার সেই প্ল্যান, তা তিনি হয়তো সামনের দিনে প্রকাশ করবেন। সেই অপেক্ষায় রয়েছে দেশের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১০

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১১

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১২

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৩

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৪

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৭

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৮

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৯

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

২০
X