সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌধ। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধ। ছবি : সংগৃহীত

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সৌধ এলাকা, লেকের পানি পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের প্রয়োজনীয় কাজ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় স্মৃতিসৌধজুড়ে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। পাশাপাশি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেই অনুযায়ী পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাভাবিক দিনেও স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয়, তবে তার আগমন উপলক্ষে অতিথিদের ব্যবহৃত সম্ভাব্য স্থানগুলোতে বাড়তি পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবে ইউনিফর্মধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X