কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

এনসিটিবি চেয়ারম্যানের অপসারণ দাবি

দুই প্রেসকে বিশেষ সুবিধা
এনসিটিবি চেয়ারম্যানের অপসারণ দাবি

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে নিম্নমানের কাগজ ব্যবহার ও বাঁধাইয়ের কারণে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি প্রেস কালো তালিকাভুক্ত করার পাশাপাশি আর্থিক জরিমানা করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু সর্বোচ্চ সংখ্যক বই ছাপানোর দায়িত্ব পেয়েও বছর বছর নিম্নমানের বই সরবরাহ করেছে এমন দুটি প্রেসকে শাস্তির আওতায় আনেনি সংস্থাটি। এমনকি অভিযোগের পাহাড় জমলেও তাদের কাজ দিতে ‘উপরের নির্দেশ’ রয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। এমনকি এবারও প্রাথমিকে সর্বোচ্চ সংখ্যক বই ছাপানোর দায়িত্ব পেতে যাচ্ছে ওই দুটি প্রেস। তাই তাদের বেশি বই ছাপানোর কাজ না দেওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভিযোগে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক সাইদুর রহমানের অপসারণ দাবি করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মুদ্রণ শিল্প সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সমিতির নেতারা।

লিখিত বক্তব্যে মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বোর্ডের সহযোগিতায় সক্ষমতার বাইরে কার্যাদেশ পাওয়া অগ্রণী প্রিন্টিং প্রেস এবং কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপায়। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা জমা দিয়েছে চার-পাঁচ মাস পরে। ২০২২ সালেও তারা একই কাজ করে। কিন্তু এনসিটিবি এ বিলম্ব নথিভুক্ত না করে যথাসময়ে সরবরাহ করেছে বলে নথিভুক্ত করে। সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এই অনিয়মটি হয়েছে। এরপরও নিম্নমানের পাঠ্যবই সরবরাহ এবং বিলম্বের জন্য তাদের বিরুদ্ধে এনসিটিবি কোনো ব্যবস্থাও নেয়নি। মুদ্রণ প্রতিষ্ঠান মালিকরা এ বিষয়ে সোচ্চার হলে এনসিটিবি চেয়ারম্যান জানান, ‘এটা উপরের নির্দেশ’। আমরা এই দুর্নীতির হোতা এনসিটিবি চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ চাই।

তিনি বলেন, বিনামূল্যের বই ছাপার সঙ্গে যুক্ত বেশিরভাগ প্রিন্টার্স প্রতিষ্ঠান রাজধানী ও এর আশপাশে। কিন্তু অগ্রণী প্রিন্টার্সের অফিস নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে। এর আগে এ প্রতিষ্ঠান পরিদর্শন করতে গিয়ে মারধরের শিকার হয়েছে এনসিটিবি ও পরিদর্শন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গত বছর এ প্রতিষ্ঠান কোন কাগজ দিয়ে বই ছাপিয়েছে, কী করেছে তারও কোনো মনিটরিং হয়নি। সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানানো হয়। এসময় ছিলেন মুদ্রণ শিল্প সমিতির উপদেষ্টা ওসমান গণি বাবুল, সাবেক সভাপতি তোফায়েল খান, বর্তমান কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. রব্বানী জব্বার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X