স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য

সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

প্রীতি ম্যাচের দলে রয়েছেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচের দলে রয়েছেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই প্রদর্শনী ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিসিবির তত্ত্বাবধানে আগামী ১৬ ডিসেম্বর মাঠে নামবেন আকরাম খান, খালেদ মাসুদ পাইলটরা। সাবেক ক্রিকেটারদের পাশাপাশি একই দিন বিকেলে মাঠে নামবে বর্তমান ক্রিকেটাররাও।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলবেন তারা। ইতোমধ্যে ওই ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে কোয়াব। অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। ঘোষিত দলে রয়েছেন সৌম্য সরকার। তবে দুই দলের কোনোটিতেই নেই লিটন দাস।

অদম্যের স্কোয়াডে মিরাজ ছাড়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন। অপরাজেয়তে রয়েছে পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা।

এক নজরে দুই দলের স্কোয়াড:

অদম্য— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয়— পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X