জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

‎সম্পূরক বৃত্তি ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আগামী রোববার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্যানেলের ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।

এ সময় ‎হুঁশিয়ারি দিয়ে রাকিব বলেন, সম্পূরক বৃত্তির তালিকা, পরিমাণ ও প্রদান-তারিখসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে আগামী রোববার ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।

‎একেএম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছে। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা রয়েছে, সেখানে জবিতে মাত্র একটি হল। ২০১৬ সালের আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পাওয়া গেলেও তার কাজেও এখনো গড়িমসি চলছে।

তিনি আরও বলেন, আবাসন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) দিতে হবে এটাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দিলেও নভেম্বরের মধ্যে তালিকা বা রোডম্যাপ কিছুই প্রকাশ করেনি। এমনকি সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়েও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।

‎নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের টিকে থাকা আচরণবিধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আচরণবিধি লঙ্ঘন করেও দাবি আদায় করা হবে। পাশাপাশি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে এ দাবি আরও অনিশ্চিত হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X