কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ছবি : সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি সময়ে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সাহসিকতা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। জুলাই আন্দোলনে প্রাণ হারানো ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে উঠছে।

তাদের স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগঠনমূলক চেতনায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার দক্ষতা গড়ে তোলার একটি কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যে কোনো বিপর্যয়ের সময় দেশের বিভিন্ন স্থানে তারা মানুষের পাশে দাঁড়ায়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও জানান তিনি।

জুলাই আন্দোলনে ১১ স্কাউট সদস্যের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউট ও আহতদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও প্রেরণা দেয়।

তিনি উল্লেখ করেন, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যা দেশের জন্য গৌরবের। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্বও এ সক্ষমতার স্বীকৃতি।

বাংলাদেশ স্কাউটসে নারীদের বাড়তি অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তারাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসে অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X