বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

অপু-সজলের ‘দুর্বার’

অপু-সজলের ‘দুর্বার’। ছবি : সংগৃহীত
অপু-সজলের ‘দুর্বার’। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমা ‘দুর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও সজল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার ভাষ্য, ‘‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা, তবে এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে চান না তিনি। পরিকল্পনা অনুযায়ী, একটানা শুটিং চলবে এবং দ্রুত দৃশ্যধারণ শেষ করা হবে।’’

শুটিং শুরুর আগে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। সজল, অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা নিয়মিত রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূল শুটিংয়ের আগে ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট হওয়ার কথাও জানা গেছে।

এই সিনেমায় অপু-সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে আগামী বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’।

এদিকে ‘দুর্বার’-এর পাশাপাশি অপু বিশ্বাস আরও নতুন কাজে যুক্ত হয়েছেন। তিনি সম্প্রতি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই অপু ‘সিক্রেট’-এর শুটিংয়ে যুক্ত হবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X