স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল। ছবি : সংগৃহীত
ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল। ছবি : সংগৃহীত

ফিলস্পোর্টস অ্যারেনায় বিপুল দর্শকের সামনে দারুণ এক জয় তুলে নিয়ে প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। শুক্রবার (০৫ ডিসেম্বর) সেমিফাইনালে স্পেনকে ৪-১ গোলে হারায় তারা। রোমাঞ্চ আর লড়াইয়ে ভরা এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় ব্রাজিল।

শনিবার (০৬ ডিসেম্বর) ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল, যারা অপর সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে।

ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। স্পেনের ভুল পাসের সুযোগকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আনা লুইজা। মাত্র ১১ সেকেন্ড পর আবারো স্পেনের রক্ষণ ভুলে গোল করেন আমানদিনহা।

জোড়া গোলের পর প্রতিপক্ষের বিল্ড-আপ ভেঙে দিয়ে একের পর এক চাপ সৃষ্টি করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও একই আক্রমণাত্মক ফুটবল নিয়ে মাঠে নামে দলটি। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে পিভটে বল দখল করে নাতালিনহা পাস বাড়ান দেবোরা ভানিনের দিকে। গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক ক্রস-শটে গোল করেন এই তারকা। স্কোরলাইন হয়ে যায় ৩-০। এরপর স্পেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলে এবং আলে দে পাজের গোলে একটি সান্ত্বনাসূচক গোল পায়। শেষ দিকে লুয়ানা আরও একটি গোল পেলে ম্যাচের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৪-১।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X