নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির

নরসিংদীতে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
নরসিংদীতে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্নমতের কারণে হত্যা করেছে। আমরা এ ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মত ও ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ ও মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেন থাকতে না হয় ও কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হোক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াব। কাউকে আপনারা সে সুযোগ দিবেন না, যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত করতে পারে এবং ভোটকেন্দ্র দখল করতে পারে। একটা সুন্দর নির্বাচন করলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)-এর সন্তান মো. মোয়াজ্জেম হোসেন।

এর আগে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)-এর কবর জিয়ারত করেন অতিথিরা। পরে সভা শেষে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) নামে নামকরণের ফলক উন্মোচন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X