সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

হজ পালনে সৌদি আরবে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। ছবি কালবেলা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। ছবি কালবেলা

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বঙ্গভবনের সচিব এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এরপর রাজকীয় অতিথি হিসেবে প্রতিনিধিদলকে মক্কার সাফা রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের হজ পালনের কথা রয়েছে। পবিত্র হজ পালন শেষে ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন রাষ্ট্রপতি। ১০ দিনের সফর শেষে ২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X