কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:২০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

নৌকায় উঠলেন সাবেক তিন সচিব

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিন সচিব। জামালপুর-৫ আসনে নৌকার টিকিট পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ। সুনামগঞ্জ-৪ আসনে পেয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। এ ছাড়া নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন। গতকাল রোববার আওয়ামী লীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। বাকি দুটি আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন। তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের আস্থাভাজন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তিনি বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন।

সুনামগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান। এ আসনে সাবেক সচিব মোহাম্মদ সাদিককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ড. সাদিক ১৯৫৫ সালে সুনামগঞ্জ জেলার ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালের ২ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শিক্ষা সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের টিকিট পাওয়া সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সিনিয়র সচিব। তিনি প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের (১৯৮৫) কর্মকর্তা। ২০১৮ সালের ৩০ জানুয়ারি পদোন্নতি পেয়ে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X