হুমায়ুন কবির, সাভার (ঢাকা)
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত স্মৃতিসৌধ

মহান বিজয় দিবস
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত স্মৃতিসৌধ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসের সূচনা লগ্নে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে। ফুলে ফুলে ভরে উঠবে প্রাঙ্গণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে দেশের জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো জনতা। এরই মধ্যে মধ্যে বিজয় দিবস উপলক্ষে ধোয়া-মোছার জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। শেষ হয়েছে সব প্রস্তুতির কাজ।

মহান স্বাধীনতা আর বিজয়ের স্মারক জাতীয় স্মৃতিসৌধ। লাখো মানুষের অর্পণ করা ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেই আয়োজনের প্রস্তুতি এখন চূড়ান্ত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে স্মৃতিসৌধে শুরু হবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বিউগলে বাজবে করুণ সুর। উত্তোলন করা হবে জাতীয় পতাকা। নিবিড় পর্যবেক্ষণ ক্যামেরার আওতায় আনা হয়েছে স্মৃতিসৌধের ভেতর ও বাইরের এলাকা। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত রয়েছে সাভার উপজেলা প্রশাসনও।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। জাতি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানাবে নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি।

এদিকে বিজয় দিবসের এক দিন আগেই জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়েমুছে চকচকে করা হয়েছে। সৌধচূড়া পরিষ্কার করার কাজ শেষ। লেকও পরিষ্কার করা হয়েছে। লাগানো হয়েছে লাল-সবুজ আলো। এখন চলছে নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজের শেষ মুহূর্তের প্রস্তুতি।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরাসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এজন্য জাতীয় স্মৃতিসৌধকে দেড় মাস ধরে আমাদের প্রায় দেড়শ কর্মী ও দুটো প্রেশার মেশিন দিয়ে ধুয়েমুছে পরিষ্কার ও রংতুলির আঁচড় এবং নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। আশা করছি, সবাই সুন্দর ও উপভোগ্য বিজয় দিবস উদযাপন করতে পারবেন।

নিরাপত্তার ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন বলেন, আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সৌধ এলাকাসহ মহাসড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সৌধ এলাকার চারদিকে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

১০

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

১১

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

১২

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

১৩

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

১৪

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

১৫

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

১৬

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

১৭

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

১৮

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

১৯

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

২০
X