কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

দোকানের ম্যানেজারকে পেটালেন এমপির গানম্যান

এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া (সামনে)। ছবি : কালবেলা
এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া (সামনে)। ছবি : কালবেলা

নিমকি কড়া করে ভাজা হয়নি অভিযোগ তুলে শ্রীমঙ্গলের সুধা মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজারকে পিটিয়েছেন স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের বডিগার্ড এএসআই গোলাম কিবরিয়া। গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও ভয়ে মুখ খুলছেন না আহত আরফান মিয়া। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে আত্মগোপনে চলে গেছেন তিনি।

স্থানীয় সূত্র ও ঘটনার ভিডিও দেখে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনীর জনপ্রিয় সুধা মিষ্টান্ন ভান্ডারে দলবল নিয়ে যান এএসআই কিবরিয়া। এ সময় মিষ্টির সঙ্গে দেওয়া নিমকির মান নিয়ে প্রথমে চেঁচামেচি করেন। পরে ম্যানেজার আরফানের টেবিলের সামনে গিয়ে সবাইকে শাসাতে থাকেন।

একপর্যায়ে পাশের বিল্ডিংয়ে নিয়ে আরফানকে বেধড়ক পেটান। হামলায় আহত আরফান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন; কিন্তু ঘটনার পর থেকে আতঙ্কে আর দোকানে আসেননি। তার মোবাইল নম্বরে বুধবার সন্ধ্যা পর্যন্ত একাধিকবার কল করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একপর্যায়ে স্ত্রী পরিচয়ে এক নারী কথা বললেও বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন। জানান, আমার স্বামীকে প্রচুর আঘাত করা হয়েছে, বিছানা থেকে উঠতে পারছেন না। কোথায় আছেন সে তথ্য জানাতেও রাজি হননি। সরেজমিন সুধা মিষ্টান্ন ভান্ডারে গেলে জানা যায়, দোকানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন। আর কর্মচারীরা ভয়ে কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে কালবেলাকে জানান, যা ঘটেছিল মীমাংসা হয়ে গেছে। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, আপনি মারতে দেখেছেন। ঘটনার দুটি ভিডিও ফুটেজ আছে শুনে ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, আমি কিছুই জানি না।

এদিকে এ বিষয়ে জানতে মৌলভীবাজার-৪ আসন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংসদ আব্দুস শহীদকে রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X