কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের টেস্ট রান আজ থেকে

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের টেস্ট রান আজ থেকে

মেট্রোরেল-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের টেস্ট রান বা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ শুক্রবার। এর প্রস্তুতি হিসেবে গত বুধবার মধ্যরাতে হঠাৎ করেই মেট্রোরেলের হুইসেল বাজল আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী অক্টোবরে এ রুটে যাত্রী পরিবহনের আগ পর্যন্ত চলবে পরীক্ষামূলক ট্রেন চালনা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজের বাস্তব গড় অগ্রগতি ৯৫ দশমিক ৩৯ ভাগ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৯৫ দশমিক ২০ ভাগ। আর তৃতীয় পর্যায়ে নির্মাণের জন্য মতিঝিল থেকে কমলাপুর অংশে কাজের অগ্রগতি সাড়ে ৭ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৯০ দশমিক ২৪ ভাগ।

গতকাল বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মতিঝিল রুটে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধন করবেন। এজন্য বুধবার রাতে ওই লাইনে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রীপরিবহন চালু শুরুর লক্ষ্য অক্টোবরে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য রয়েছে। ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেলের এই পথ চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। ২০৩০ সালের মধ্যে রাজধানীতে ছয়টি রুটে মেট্রোরেল চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X