কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

৪ হাজার কোটির প্রকল্পে ৪ টাকার রাজস্বও পাচ্ছে না ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসা। পুরনো ছবি
ঢাকা ওয়াসা। পুরনো ছবি

ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োশোধনাগার নির্মাণে ব্যয় হয়েছে ৩ হাজার ৭১২ কোটি টাকা; কিন্তু নির্ধারিত এলাকা থেকে পয়ঃবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইনই তৈরি হয়নি। ফলে শোধনাগার থেকে কোনো রাজস্ব আদায় হচ্ছে না। পরিকল্পনাহীন এমন কাজের দায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এড়াতে পারেন না।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োশোধনাগার প্রকল্পে রাজস্ব আদায়ে ব্যর্থতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।

ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বছরখানেক আগে চালু হওয়া শোধনাগারটি ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক। তিনি বলেন, দাশেরকান্দি পয়োশোধনাগার প্রকল্পের উদ্দেশ্য—রাজধানীর বেশ কিছু এলাকার পয়ঃবর্জ্য পরিশোধন করে বালু নদে নিষ্কাশন করা। এলাকাগুলোর মধ্যে গুলশান, বনানী, ডিওএইচএস, আফতাবনগর, বাড্ডা, মগবাজার, নিকেতন, কলাবাগান, ধানমন্ডি (একাংশ) ও হাতিরঝিল অন্যতম; কিন্তু এসব এলাকা থেকে পয়ঃবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইনই তৈরি হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ শোধনাগারে ওয়াসা কর্তৃপক্ষ এখন শুধু হাতিরঝিলের একাংশের পানি পরিশোধন করতে পারছে। এ পরিশোধিত পানি বালু নদে গিয়ে অন্যান্য এলাকা থেকে আসা নোংরা পানির সঙ্গেই মিশছে। যেনতেন এ কাজে প্রতিষ্ঠানটি বছরে খরচ করছে প্রায় ২২৫ কোটি টাকা। মোজাম্মেল হক বলেন, ৪ হাজার কোটি টাকা খরচ করে ৪ টাকার রাজস্বও পাচ্ছে না ঢাকা ওয়াসা। উল্টো বছরে ২০০ কোটি টাকার ওপরে খরচ হচ্ছে। শোধনাগার ও নেটওয়ার্ক নির্মাণের কাজ একসঙ্গে শুরু হলে এ বিপর্যয় হতো না। পর্দার আড়ালে প্রকল্পের যে বাস্তব চিত্র, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়নি। এ প্রকল্পের দায় ওয়াসার এমডি তাকসিম এ খান এড়াতে পারেন না।

ওয়াসা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ আগস্ট দাশেরকান্দি পয়োশোধনাগার উদ্বোধনের তারিখ ধার্য ছিল। এ উপলক্ষে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতিও নেয়; কিন্তু শেষ মুহূর্তে ২৩ আগস্টের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়। ১৩ জুলাই শোধনাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X