আলী ইব্রাহিম
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

বন্ডেড পণ্য কোথায় যায় দেখবে এনবিআর

কনটেইনারে বসছে জিপিএস লক
বন্ডেড পণ্য কোথায় যায় দেখবে এনবিআর

বন্ডেড পণ্য কাস্টম হাউস থেকে বের করে প্রায়ই খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠে। রাত জেগে প্রিভেন্টিভ কার্যক্রম পরিচালনা করে আটক করা হয় সেসব পণ্য। এ অনিয়ম ঠেকাতে এবার অ্যানালগ সিস্টেম থেকে বেরিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে কাস্টম হাউস থেকে বেরিয়ে পণ্যবাহী কনটেইনারগুলো কোথায় যাচ্ছে, আদৌ ওয়্যারহাউসে যাচ্ছে কি না, তা জানা যাবে। ইতোমধ্যে এ-সংক্রান্ত বিধিমালাও সম্পন্ন করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বন্ডের অপব্যবহার রোধে নানা ধরনের পদক্ষেপ নিলেও বছর শেষে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ছিল। বিশেষ করে বন্ডেড পণ্য কাস্টম হাউস থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, এর কোনো সঠিক তথ্য ছিল না শুল্ক কর্মকর্তাদের কাছে। প্রতিষ্ঠান মালিক যে তথ্য দিতেন, তাই মেনে নিতে হতো। এখন থেকে বন্ডেড পণ্যবাহী এসব কনটেইনারে থাকবে জিপিএস সিল ও লক। কোনো প্রতিষ্ঠান এই সিল বা লক ঘষামাজা বা কোনো ধরনের অনিয়মের আশ্রয় নিলেই শাস্তির মুখে পড়বে। এ ছাড়া যেসব অপারেটরের মাধ্যমে বন্ডেড প্রতিষ্ঠানগুলো সেবা নেবে, তাদের ৫ কোটি টাকা সমপরিমাণে জামানত রাখতে হবে। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি বিধিমালা তৈরি করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

একাধিক শুল্ক কর্মকর্তা কালবেলাকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বন্ড সুবিধার অপব্যবহার করে আসছে। কাস্টম হাউস থেকে বন্ড সুবিধায় পণ্য এনে রপ্তানি না করেই খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বাজারে ভারসাম্য নষ্ট হচ্ছে। মূলত বন্ডের অপব্যবহার বন্ধ করতেই এনবিআর এই ধরনের উদ্যোগ নিয়েছে। এতে বন্ডেড পণ্যবাহী কনটেইনারের অবস্থান সহজেই নির্ণয় করা যাবে। এসব পণ্য ওয়্যারহাউসে যাচ্ছে কি না, তাও ডাটা সেন্টারে বসে জানা যাবে।

এনবিআর সূত্রে জানা গেছে, কনটেইনার মনিটরিংয়ের জন্য ইলেকট্রিক সিল ও লক সেবা বিধিমালা-২০২৪ নামে জারি করা এই বিধিমালায় আরও কিছু সংযোজন নিয়ে এসেছে এনবিআর। এতে বলা হয়েছে, জিপিএসযুক্ত ইলেকট্রিক সিল বা লক সেন্ট্রাল মনিটরিং সেন্টারের মাধ্যমে খোলা ও বন্ধ করা যাবে। আর শুল্ক কর্মকর্তার উপস্থিতিতে বা অনুমতি সাপেক্ষে এই সিল ও লক খোলা যাবে। এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাপিড রেসপন্স টিম। এই বিধিমালার আওতায় গঠিত হবে এই টিম। এ ছাড়া মনিটরিং কার্যক্রম জোরদার করতে সেন্ট্রাল মনিটরিং সেন্টার স্থাপন করা হবে। যাতে অফিসে বসেই কনটেইনার মনিটরিং করা যায়। আর এই বিধিমালার অধীনে এনবিআর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন ও নিয়োগ দেবে। এ ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ও প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারবে এনবিআর। সে ক্ষেত্রে ৫ কোটি টাকা সমপরিমাণে জামানত এনবিআরে রাখতে হবে। আর নিয়োগের সময়সীমা হবে পাঁচ বছর। নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান কোনো ধরনের অনিয়ম করলে জরিমানার পাশাপাশি চুক্তিও বাতিল করতে পারবে এনবিআর। এ ছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ত্রৈমাসিক ভিত্তিতে কার্যক্রমের বিস্তারিত তথ্য সেন্ট্রাল মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠাবে। আর যেসব প্রতিষ্ঠান সেবা নেবে তারা এই সিল ও লকের কর্মকর্তাদের অনুমতি ব্যতীত খুলতে বা পণ্য অপসারণ করতে পারবে না বলেও বিধিমালায় বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X