বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

কেএনএফের সঙ্গে শান্তি কমিটির প্রথম বৈঠক

কেএনএফের সঙ্গে শান্তি কমিটির প্রথম বৈঠক

বান্দরবানে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির এই প্রথম ভিডিও কনফারেন্সে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যরা এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। তবে কোন জায়গা থেকে কেএনএফ ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছে, তা তারা জানাননি। শান্তি কমিটির পক্ষে ছিলেন কমিটির মুখপাত্র জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যাসহ কমিটির ১২ জন সদস্য। কেএনএফের পক্ষে সংগঠনের মুখপাত্র লালজংময় বম ওরফে ব্রিগেডিয়ার জেনারেল ময়ার নেতৃত্বে চারজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, কেএনএফ নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ করাসহ সাতটি প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠা কমিটি কেএনএফকে সামনাসামনি বৈঠকে বসে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আগামীতে উভয়পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মুখপাত্র জানিয়েছেন। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৯ মে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারামার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X