সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

আইডিয়া ও স্টার্টআপের সমঝোতা

আইডিয়া ও স্টার্টআপের সমঝোতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। স্টার্টআপের কল্যাণে এটি অবদান রাখবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিয়া প্রকল্প। গতকাল আইসিটি টাওয়ারে আইসিটি সচিব সামসুল আরেফিনের উপস্থিতিতে সমঝোতা স্বাক্ষর হয়। আইডিয়া প্রকল্পের পক্ষে পরিচালক (ইনচার্জ) ড. মো. মিজানুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির এমডি সামি আহমেদ স্মারকে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, আইসিটি বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস ও রিসার্স ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম। এই সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে উদ্যোক্তাদের কল্যাণে যৌথ গবেষণা, স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং স্টার্টআপ সংস্কৃতি গঠন এবং উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও ব্যবস্থাপনা। এ ছাড়া উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রমসহ প্রতিষ্ঠান দুটির প্রচার বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও জনসংযোগ নিয়ে যৌথ কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X