রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রূপগঞ্জে সংঘর্ষে আহত ১৫ 

রূপগঞ্জে সংঘর্ষে আহত ১৫ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে তারাব পৌরসভার রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মেহেরের সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম ভূঁইয়ার সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সম্মেলন চলাকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নবনির্বাচিত ইউপি সদস্য শমশের ও চনপাড়ার আরেকটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এখানে মোবাইল ছিনতাই নিয়ে হাতাহাতি হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X