স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

আর মাত্র এক ম্যাচ। এরপরই জানা যাবে, কার হাতে উঠছে শিরোপা। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে ওঠে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম। প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। ওই ম্যাচে ৬ উইকেটের জয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম।

প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। লিগ পর্বে দুবার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

লিগ পর্ব ও কোয়ালিফাইয়ার মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিনবারের দেখায় দুবার জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নামবে চট্টগ্রাম।

বিপিএলের ফাইনাল মোবাইলেও দেখার সুযোগ রয়েছে। ট্যাপম্যাড ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে মোবাইলে ফাইনাল ম্যাচটি উপভোগ করা যাবে। এ ছাড়া টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে বিপিএলের ফাইনাল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১০

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১১

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১২

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৩

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৫

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৬

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৭

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৮

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

২০
X