কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৪১ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ

নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. আমিনুল হকের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন জহিরুল হক নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন। আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

সাক্ষ্য গ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। মামলার কার্যক্রম শেষে তাকে আবার নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আজ (বুধবার) নূর হোসেনের বিরুদ্ধে জহিরুল হক নামে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিউটি আক্তার বলেন, জহিরুল হকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন। ২০২২ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জের জেলা ও দায়র জজ আদালত নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক ও অস্ত্র মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন। এই চার্জ গঠনের মধ্য দিয়ে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে আরও একটি মাদক ও অস্ত্র মামলার বিচার কাজ শুরু হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহ জালাল বাদল, শাহ জাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X