কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

যুদ্ধাপরাধে পিরোজপুরের চারজনের ফাঁসি

যুদ্ধাপরাধে পিরোজপুরের চারজনের ফাঁসি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম। গত ১৮ জুলাই এ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ২০ জুলাই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, আসামিদের

বিরুদ্ধে আনা চার অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে দুজনকে এবং চতুর্থটিতে চারজনকে (সবাইকে) মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। আর দ্বিতীয় অভিযোগে আব্দুল মান্নান হাওলাদার, একই এলাকার আশ্রাব আলী, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদারকে আমৃত্যু কারাদণ্ড এবং তৃতীয় অভিযোগে এ তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১২ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয় এবং ২০১৮ সালের ৬ নভেম্বর শেষ হয়। ওইদিনই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। এর মধ্যে ২০১৮ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারের পর তাদের ওই বছরের ১০ জুলাই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। একই বছরের ১১ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ২০১৯ সালের ১৭ অক্টোবর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ (আইও) ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে আসামিপক্ষের কোনো সাক্ষী ছিলেন না। ২০২২ সালের ১ নভেম্বর মামলায় যুক্তিতর্ক শুরু হয় এবং শেষ হয় গত ১৮ মে। এ মামলায় মোট আসামি ছিলেন ছয়জন। এর মধ্যে ২০২১ সালের ২৮ এপ্রিল মো. নুরুল আমিন হাওলাদার এবং একই বছরের ৭ অক্টোবর মো. আমীর হোসেন ওরফে হাফিজ মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X