কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাড়তি মাছের দাম, স্বস্তি নেই সবজিতেও

বাজারদর
বাড়তি মাছের দাম, স্বস্তি নেই সবজিতেও

বর্ষা মৌসুমে পুকুর ও খাল-বিলে পানি বাড়ায় বাড়ছে মাছের উৎপাদন। এতে বাজারে সরবরাহ বাড়লেও দাম আগের মতোই বাড়তি। বাজারে দেখা গেছে, ইলিশ ছাড়া প্রায় সবধরনের মাছ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে দাম বেশি। আগামী রোববার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হবে। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ আসতে শুরু করলে অন্যান্য মাছের দাম কমবে। এদিকে পেঁয়াজ, আলু ও শাকসবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই অর্থে দাম কমছে না। উল্টো থেমে থেমে দাম বেড়ে এখন আলুর কেজি ৪৫ থেকে ৫০ টাকা, পেঁয়াজের কেজি ৫০ থেকে ৭৫ টাকা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাছের বাজারে দেখা গেছে, তেলাপিয়ার কেজি ২২০ থেকে ২৬০ টাকা। পাঙাশ মাছের কেজি ২০০ থেকে ২৪০ টাকা। প্রতি কেজি চাষের নলা মাছের কেজি ২৫০ থেকে ৩০০ টাকা। আকারভেদে রুই-কাতলা ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা মাছের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা। চিংড়ি মাছের মধ্যে ছোট আকারের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৮০০ টাকা, মাঝারি আকারের প্রতি কেজি ৯০০ থেকে হাজার টাকার বেশি। এলাকাভেদে ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকা। ফার্মের বাদামি ডিমের প্রতি হালি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুদি দোকানিরা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। তবে তাদের কথার সঙ্গে অন্য দোকানের দামের মিল পাওয়া যাচ্ছে না। গতকাল ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি ৫০ টাকা। তবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির তথ্যে বলা হচ্ছে, দেশি পেঁয়াজের কেজি ৬০ থেকে ৬৫ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা। দেশি রসুনের কেজি ১৫০ থেকে ১৮০ টাকা এবং আমদানি করা রসুন প্রতি কেজি মানভেদে ২০০ থেকে তারও বেশি দামে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে টমেটোর কেজি ২৬০ থেকে ২৮০ টাকা। করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা, বেগুনের কেজি ৮০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ মানভেদে ২৬০ থেকে ৩০০ টাকা। ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, কচুমুখি ৯০ থেকে ১০০ টাকা, আমদানি করা গাজর ১৪০ থেকে ১৫০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা এবং লাউয়ের পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X