কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রকৃতিতে শীত নেমে এসেছে। সেই সঙ্গে বের হয়ে এসেছে জ্যাকেট, স্কার্ফসহ গরম পোশাক। কিন্তু একই আবহাওয়ায় যেখানে কেউ হালকা সোয়েটারেই আরাম বোধ করছে, সেখানে অনেকেই ঠান্ডা সহ্য করতে না পেরে বেশি কষ্ট পাচ্ছে।

আপনিও কি এমন পরিস্থিতিতে পড়েন? চারপাশের সবাই স্বাভাবিক থাকলেও আপনি শীতে কাঁপতে থাকেন? এর কারণ শুধু শীতের তীব্রতা নয়; আপনার শরীরে থাকতে পারে জরুরি ভিটামিনের ঘাটতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময়ের অনলাইনের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।

তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে তাপমাত্রা বজায় রাখে শরীর?

আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা স্থির রাখতে শরীরের বিভিন্ন গ্রন্থি, মস্তিষ্ক ও রক্ত সঞ্চালন ব্যবস্থা একসঙ্গে কাজ করে। ফলে ঠান্ডা পড়লেও শরীরের তাপমাত্রা সহজে কমে না, আবার প্রচণ্ড গরমেও তা অতিরিক্ত বাড়ে না। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই বলা হয় শরীরের থার্মোরেগুলেশন।

তবে শীত বেশি অনুভূত হতে পারে-

ভিটামিন বি১২-এর ঘাটতি

মনে রাখতে হবে, ভিটামিন বি১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি ও মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের ঘাটতি হলে অ্যানিমিয়া দেখা দিতে পারে, ফলে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। এর ফলেই বেশি ঠান্ডা লাগে, বিশেষ করে হাত-পায়ের তাপমাত্রা দ্রুত কমে যায়।

তাই শরীরে ভিটামিন বি১২ কম থাকলে তা পূরণ করা জরুরি। এ জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, মাংস ও দুগ্ধজাত খাবার বেশি করে রাখলে উপকার মিলবে।

ফোলেটও জরুরি

ভিটামিন বি৯ বা ফোলেটও রক্ত তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে শীতের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেয় এবং সহজেই ক্লান্তি ভর করে। তাই দেহে ফোলেটের অভাব পূরণ করা জরুরি। এ জন্য খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের বিনস এবং লেবুজাতীয় খাবার যুক্ত করলে ধীরে ধীরে ঘাটতি কমবে এবং ঠান্ডা সহ্যক্ষমতাও বাড়বে।

আয়রনের ঘাটতি হলে চলবে না

সবাই জানেন, শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতা দেখা দেয়। এতে শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ ডাল, সবুজ শাকসবজি ও বিভিন্ন ড্রাই ফ্রুট রাখা জরুরি। এতে শরীরে প্রয়োজনীয় আয়রন পূরণ হবে এবং সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসবে।

ভিটামিন সি ও জরুরি

শরীরে আয়রন শোষণে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ভিটামিন সির ঘাটতি থাকলে আয়রনসমৃদ্ধ খাবার খেয়েও শরীর সেভাবে উপকার পায় না। তাই আয়রনের পাশাপাশি খাদ্যতালিকায় লেবু, পেয়ারা, আপেলের মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখা জরুরি। এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রক্তাল্পতার সমস্যাও নিয়ন্ত্রণে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

১০

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১১

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

১২

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

১৪

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

১৬

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১৭

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১৯

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

২০
X