হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের বৈঠকে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রবিউল হোসেন। ছবি : সংগৃহীত
রবিউল হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাজিরহাট রেলস্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন (৩৮) ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা জহুর আহাম্মেদ কোম্পানির ছেলে। নিজ এলাকায় সে বিকাশের ব্যবসা করত।

স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল জানান, শুক্রবার রাতে বিয়ের সামাজিক বৈঠক চলাকালে নিহত রবিউলের সঙ্গে একই বাড়ির জসিম নামে এক ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে রবিউলের গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় রবিউলকে বাঁচাতে গেলে তার ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাতো ভাই ইমনকেও (২১) ছুরিকাঘাত করে জসিম।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, ফরহাদাবাদে রবিউল নামে একজনকে ছুরিকাঘাতে খুনের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও স্থানীয় উত্তেজিত জনতার কারণে এখনও পর্যন্ত অভিযুক্ত জসিমকে পুলিশি হেফাজতে নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X