মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

কেক কেটে বাইকের জন্মদিন উদযাপন

কেক কেটে বাইকের জন্মদিন উদযাপন

হতে পারে মোটরসাইকেল, তাই বলে কি জন্মদিন থাকতে নেই তার? আর জন্মদিন মানেই তো কেক। তাই এর মালিকের ইচ্ছায় রীতিমতো কেক কেটে সবাইকে ডেকে সাড়ম্বরে জন্মদিন উদযাপন করা হলো এক অদ্ভুত কায়দায়। সম্প্রতি এই অভিনব জন্মদিনের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বাইকের সামনের চাকায় বাঁধা রয়েছে একটি ছুরি। এরপর সেখানে আনা হয় একটি কেক। চাকায় বাঁধা সেই ছুরি দিয়ে কেক কেটে মোটরসাইকেলের জন্মদিন উদযাপন করা হয়। তখন এর চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাততালি দেন।

এ সংক্রান্ত ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্সের বাবু ভাইয়া নামে একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে গেছে।

বাইকের প্রতি মালিকের এমন ভালোবাসা নিয়ে নেটিজেনরা হাস্যরসমূলক নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মোটরসাইকেল সম্পর্কে কতটা চিন্তাশীল হতে পারেন একজন।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘প্রথমে সাইলেন্সার ব্যবহার করে মোমবাতিও নিভিয়ে দেওয়া উচিত ছিল।’ সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X