কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেয় বিএফআইইউ।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সাকিবের বক্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তার ঘনিষ্ঠরা বলছেন, অ্যাকাউন্ট জব্দের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই তারকা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ছিলেন একজন সংসদ সদস্য। আন্দোলনকালে তিনি ছিলেন দেশের বাইরে এবং

ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় কোনো মন্তব্যও করেননি। তার এই নীরবতাকে পতিত সরকারের প্রতি তার সমর্থন ধরে নিয়ে সাকিবের বিরুদ্ধে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর ফলে ধারণা করা হচ্ছিল, ৫ আগস্টের পরই সাকিবের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে; কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটেও জাতীয় দলের হয়ে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সুযোগ পান তিনি। ভারতের কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু তার খেলা নিয়ে

পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিবাদের মুখে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে আর দেশে ফেরা হয়নি সাকিবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

১১

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

১২

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

১৩

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

১৪

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

১৫

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৭

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১৮

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৯

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

২০
X