কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

মা-বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা
মা-বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। ছবি : কালবেলা

নির্বাচনী বৈতরণী পার হতে কোনো সস্তা বা ফাঁকা প্রতিশ্রুতি নয়; বরং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে তৈরি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

​জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, তিনি এই এলাকায় বড় হয়েছেন, এখানেই খেলাধুলা করেছেন। এ এলাকার প্রতিটি অলিগলি তার চেনা। দীর্ঘদিন ধরে তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, ছোট ছোট উঠান বৈঠক করেন এবং তাদের সমস্যাগুলো সরাসরি শোনেন। সেইসব সমস্যা লিপিবদ্ধ করেই তিনি তার আগামী দিনের পরিকল্পনা সাজিয়েছেন। এটি কোনো গতানুগতিক প্রতিশ্রুতি নয়; বরং তার এলাকার মানুষের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা।

​আমিনুল হক আরও বলেন, ‘তার এই লিফলেটে স্থানীয়ভাবে ঢাকা-১৬ আসনকে কেন্দ্র করে যে ইশতেহার দেওয়া হয়েছে, তার প্রতিটি বিষয় সাধারণ মানুষের সাথে আলোচনা করে তৈরি করেছেন। আগামী ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ এই পরিকল্পনাগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করবেন।’

​প্রচারণা শুরুর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন আমিনুল হক। এরপর দলীয় ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে তিনি গণসংযোগে নামেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সাবেক এই তারকা ফুটবলারকে কাছে পেয়ে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X