বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

সাত ডিআইজি ও ২২ এসপি বদলি

সাত ডিআইজি ও ২২ এসপি বদলি

২২ পুলিশ সুপার (এসপি) ও ৭ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী রংপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক, অ্যান্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ্মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় উপপুলিশ মহাপরিদর্শক এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ

সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের পুলিশ সুপার পদে বদলির কথা জানানো হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X