কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম
প্রিন্ট সংস্করণ
কাশেমের দাফন

জানাজা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

গাজীপুরে হামলায় নিহত আবুল কাশেমের জানাজা ও দাফন সম্পন্ন। ছবি : কালবেলা
গাজীপুরে হামলায় নিহত আবুল কাশেমের জানাজা ও দাফন সম্পন্ন। ছবি : কালবেলা

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা কাশেম হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেলের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এ হামলায় শহীদ হয়েছেন আবুল কাশেম। তার রক্তের বদলা নেব আমরা।

তারা আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনো গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে আওয়ামী লীগকে সেভাবে নিষিদ্ধ করতে হবে।

জানাজার আগে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। পরে দক্ষিণ কলমেশ্বর এলাকায় কাশেমের দাফন সম্পন্ন হয়।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পরের দিন বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আব্দুল্লাহ মোহিত গাজীপুর সদর থানায় মামলা করেন।

মামলায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ওই হামলার পর গাজীপুরসহ সারা দেশে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X