বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

হঠাৎ রাস্তায় দৌড়, অটোচাপায় শিশুর মৃত্যু

হঠাৎ রাস্তায় দৌড়, অটোচাপায় শিশুর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টার দিকে বালিপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। হঠাৎ সড়কের ওপর দিয়ে দৌড় দিলে দুর্ঘটনার শিকার হয় সাত বছরের বুশরা আক্তার।

পুলিশ জানায়, বুশরা মায়ের সঙ্গে বালিপাড়া গ্রামে নানা আবদুল জলিলের বাড়িতে বেড়াতে এসেছিল। গত শুক্রবার বিকেলে সমবয়সী দুই শিশুর সঙ্গে নানাবাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সে সামনের সড়কের ওপর দিয়ে দৌড় দেয়। এ সময় বটতলা থেকে বালিপাড়া বাজারগামী একটি অটোরিকশা বুশরাকে চাপা দিয়ে চলে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আশপাশের লোকজন চালককে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে শিশুটির পরিবার কোনো অভিযোগ না করায় পরে চালককে ছেড়ে দেয় পুলিশ।

ইন্দুরকানি থানার ওসি মো. আল মামুন বলেন, শিশুটির পরিবার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছে। তারা থানায় কোনো অভিযোগও করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X