বশির হোসেন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
খুলনা

নজর কাড়ছে তালাবওয়ালা মসজিদ

নজর কাড়ছে তালাবওয়ালা মসজিদ

প্রায় ৭০ বছর বয়সী খুলনার ঐতিহ্যবাহী তালাবওয়ালা জামে মসজিদ। অসাধারণ কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল ঘটিয়েছে মসজিদটি। সাদা টাইলসে মোড়ানো নান্দনিক মিনার। আছে দৃষ্টিনন্দন শাহি গেট। মিনার থেকে প্রধান ফটক পর্যন্ত কারুকার্য যেন একটি থেকে আরেকটি উচ্চতর। রয়েছে সুসজ্জিত বাগান, যেখানে দেখা মিলবে শোভাবর্ধনকারী দেশি-বিদেশি নানা উদ্ভিদের। ভেতরে রয়েছে আলো ঝলমলে লাইটিং ব্যবস্থা। সব মিলে খুলনা শহরের প্রাণকেন্দ্রে থাকা মসজিদটি দেখতে আসেন দূরদূরান্তের মুসল্লিরা। ১৯৬৭ সালে খুলনা মহানগরীর মুসলমানপাড়ায় প্রতিষ্ঠিত হয় ‘জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’। এই মাদ্রাসার দৃষ্টিনন্দন মসজিদ তালাবওয়ালা জামে মসজিদ। আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-র অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজি আবদুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান (রহ.) এটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদ নির্মাণকাজ, নির্মাণশৈলী এবং চারপাশের পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত। ফলে দূরদূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক শেখ দিদারুল আলম বলেন, মসজিদটি খুলনার ইতিহাসের সাক্ষী। যুগ যুগ ধরে এই মাদ্রাসা ও মসজিদটি ইসলামের আলোকবর্তিকা ছড়িয়ে যাচ্ছে। শুক্রবার জুমার নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসেন এই মসজিদে। বিশেষ করে মসজিদ সংলগ্ন মাদ্রাসাটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা। এই মাদ্রাসা খুলনা অঞ্চলের আলেম-ওলামা সৃষ্টিতে অবদান রেখে চলেছে।

নজরকাড়া মসজিদে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় সবার। মসজিদের সৌন্দর্য বাড়াতে চারদিকে স্থাপন করা হয়েছে লাইটপোস্ট। নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ মসজিদটিতে রয়েছে ২২৬.৫ ফুট উচ্চতার বিশাল মিনার। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মিনার এটি। মসজিদ ও মিনারটির পুরোটাই সাদা টাইলস দিয়ে মোড়ানো। সুউচ্চ মিনার ছাড়াও মসজিদটিতে রয়েছে চারটি গম্বুজ। মসজিদের তিন পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বোচ্চ এবং অন্যতম সুন্দর মিনার দেখে মুগ্ধ হন সবাই। মসজিদের অভ্যন্তরে রয়েছে নানা ধরনের উদ্ভিদের সুসজ্জিত বাগান। সেখানে মিলবে অর্কিড, বনসাই, সাইকাস, পাইনাসসহ নানা ধরনের শোভা বর্ধনকারী উদ্ভিদের দেখা। এ ছাড়া চারপাশে রয়েছে বিভিন্ন জাতের সুপারি ও নারকেল গাছ। এই মসজিদের প্রধান আকর্ষণ হলো এর সামনে অবস্থিত শাহি গেট। এখানে রয়েছে আধুনিক শৌচাগার, অজুখানা, গোসলখানাসহ মুসল্লিদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা।

খুলনার দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মসজিদের খতিব মাওলানা মুশাররফ হুসাইন বলেন, প্রতি শুক্রবার এখানে ঈদের মতো একটি উৎসব হয়। মানুষ দূরদূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন নামাজ পড়তে। এ ছাড়া যে কোনো সময় মুসল্লিরা প্রবেশ করতে পারেন। এমনকি মসজিদে রাতেও তালা দিয়ে রাখা হয় না, মানুষ যাতে ভালোভাবে ইবাদত-বন্দেগি করতে পারে।

মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন বলেন, এই মাদ্রাসা ও মসজিদের খুবই সুনাম রয়েছে। এই মাদ্রাসার ছাত্ররা সারাবিশ্বে রয়েছে। এখানকার লেখাপড়ার মান খুবই ভালো। সারা দেশের মধ্যে যেসব মাদ্রাসা ভালো রেজাল্ট করে, তার মধ্যে উল্লেখযোগ্য খুলনা দারুল উলুম মাদ্রাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি প্রশাসক / খাল পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কমবে না

পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে এবং অর্থও নেবে: ট্রাম্প

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

১০

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

১১

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

১২

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১৩

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

১৪

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

১৫

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

১৬

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

১৮

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

২০
X