বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

উল্টো করে ঝুলিয়ে যুবককে নির্যাতন

চুরির অভিযোগ
উল্টো করে ঝুলিয়ে যুবককে নির্যাতন

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে চৌত্তা পুকুরিয়া জনতা মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে। সেখানে একটি দোকানের সামনে ওই যুবককে উল্টো করে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পাশে থাকা কয়েকজন তাকে মারধর করে।

স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. হান্নান। তিনি বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে চৌত্তা পুকুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল জব্বার। হান্নানকে নির্যাতনের ঘটনা ঘটে শনিবার সকালে। তাকে ধরে এনে নির্যাতনে নেতৃত্ব দেন ভাউকসার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম।

হান্নানের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘জহির মেম্বার আমাকে কল দিয়ে বলেছেন হান্নান ব্যাটারি চুরি করেছে। তাকে আটক করা হয়েছে।

আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি, যদি আমার ভাই অভিযুক্ত হয়, তাহলে পুলিশের হাতে তুলে দেন; কিন্তু তারা নির্যাতন করেছে।’

জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘হান্নানসহ কয়েকজন যুবক এলাকায় চুরি করে। বেশ কয়েকবার হান্নানকে জেলে পাঠানোর পরও জামিনে বেরিয়ে এসে আবার চুরি করে। তার পরিবারও অসহ্য হয়ে উঠেছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনে হাত-পা বেঁধেছি। নির্যাতন করিনি।’

এভাবে কাউকে ধরে এনে বিচার করা যায় কি না, এমন প্রশ্নে ইউপি সদস্য জহির বলেন, ‘আসলে এটা ঠিক হয়নি। এলাকাবাসীর ক্ষোভ নিবারণে এ কাজ করেছি।’বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনা জানার পর শনিবার সন্ধ্যায় ইউপি সদস্য জহিরকে আটক করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X