কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

কাজী শাহেদ আহমেদের ইন্তেকাল

কাজী শাহেদ আহমেদের ইন্তেকাল

অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। তার মেজো ছেলে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ গণমাধ্যমকে বলেন, বাবা অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আজ (সোমবার) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। কাজী শাহেদ আহমেদ খবরের কাগজ নামে একটি পত্রিকারও প্রকাশক ও সম্পাদক ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজী শাহেদ আহমেদের প্রথম জানাজা আজ মঙ্গলবার জোহরের পর ধানমন্ডি ৭ নম্বর রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে। সেখানে আসরের পরে গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি। মেজো ছেলে কাজী আনিস আহমেদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক। কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে কাজী শাহেদ আহমেদ জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন। ১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায় জীবন শুরু। প্রকাশক ও সম্পাদক ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতাও তিনি। তার রয়েছে অসামান্য কিছু অলাভজনক উদ্যোগ। এসব অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন।

সাহিত্য পরিমণ্ডলেও তিনি সুপরিচিত। কাজী শাহেদ আহমেদের প্রথম গ্রন্থ ‘আমার লেখা’। এটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়। সে বছরই ‘ঘরে আগুন লেগেছে’ বইটিও প্রকাশিত হয়। ২০১৩ সালে তার ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ প্রকাশিত হয়। আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। একই বছর প্রকাশিত হয় উপন্যাস ‘পাশা’। ২০১৭ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘দাঁতে কাটা পেনসিল’। ২০১৮ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘অপেক্ষা’। ইতোমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১০

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১১

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১২

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৩

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৪

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৬

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৭

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

২০
X